২৩ আগস্ট ২০২৬, ০৪:১১ পি.এম

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টায় তিনি বঙ্গভবনে পৌঁছান।

বঙ্গভবনের প্রধান ফটক-২ এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর একটি চৌকস দল ক্রেডেনশিয়াল মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান।

বঙ্গভবনে অফিস শুরুর প্রথম দিনে রাষ্ট্রপতি তার কার্যালয়ে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। এছাড়া তিনি পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন।