১৬ আগস্ট ২০২৬, ১২:৫২ পি.এম

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ

রাষ্ট্রপতি পদে বিএনপি জোট সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই করেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বাছাই শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয় বিএনপি। তার মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমর্থক ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়।

এদিকে, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। এরপর ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।