দিনে দিনে আয় বাড়ছে বুবলী-তুষিদের সিনেমার
ঈদের সিনেমার ভিড়ে ভিন্নধর্মী গল্প নিয়ে দর্শকদের নজর কেড়েছে ‘প্রেশার কুকার’। নারীকেন্দ্রিক এই সিনেমাটি বক্স অফিসেও সন্তোষজনক ব্যবসা করছে। দিনে দিনে আয় বাড়ছে রায়হান রাফী পরিচালিত চার নায়িকা অভিনীত এই সিনেমার। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। দর্শকদের একটি নির্দিষ্ট অংশের কাছে সিনেমাটি আলাদা আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছে। যা দিনে দিনে আয়ের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে।

