আর্কাইভ
logo
ads

ব্রাজিলিয়ান ফুটবল

নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন সান্তোস অধিনায়ক নেইমার

গোলরক্ষকের চিকিৎসাজনিত বিরতির পর নির্ধারিত সময়ে খেলোয়াড় বাছাই করতে না পারায় এক মিনিটের জন্য মাঠ ছাড়তে হয় নেইমারকে।

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশকাল: ১৮ আগস্ট ২০২৬, ১২:১৫ পি.এম
নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন সান্তোস অধিনায়ক নেইমার

নতুন নিয়মে এক মিনিটের জন্য মাঠ ছাড়তে হয় সান্তোসের অধিনায়ক নেইমারকে। ছবি: এএফপি

ব্রাজিলের শীর্ষ ফুটবল লিগ সিরি আ-তে পরীক্ষামূলকভাবে চালু হওয়া নতুন নিয়মে প্রথম শাস্তি পেয়েছেন সান্তোসের অধিনায়ক নেইমার জুনিয়র। সোমবার (১৬ আগস্ট) ভাস্কোর বিপক্ষে সান্তোসের ৩-০ গোলের জয়ের ম্যাচে এ নিয়ম প্রয়োগ করা হয়।

নতুন নিয়ম অনুযায়ী, গোলরক্ষক সময় নষ্ট করলে শাস্তি হিসেবে দলের একজন আউটফিল্ড খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। গোলরক্ষক চিকিৎসার জন্য খেলা বন্ধ থাকলেও একই নিয়ম প্রযোজ্য হবে।

ভাস্কোর বিপক্ষে ম্যাচে সান্তোসের গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও চিকিৎসার জন্য খেলা বন্ধের অনুরোধ করেন। খেলা পুনরায় শুরু করার আগে সান্তোসের কোচকে ১০ সেকেন্ডের মধ্যে একজন খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নিতে বলা হয়।

তবে নির্ধারিত ১০ সেকেন্ডের মধ্যে কোচ কোনো খেলোয়াড়কে বাছাই করতে পারেননি। ফলে দলের অধিনায়ক হিসেবে নেইমারকে মাঠের বাইরে যেতে বলেন রেফারি। এ ঘটনায় নতুন নিয়মে শাস্তি পাওয়া প্রথম খেলোয়াড় হন তিনি।

ব্রাজিলের সিরি আ-তে পরীক্ষামূলকভাবে চালু হওয়ার পাশাপাশি প্রিমিয়ার লিগসহ অন্যান্য প্রতিযোগিতাতেও নিয়মটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

NBB

NBB

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ