আর্কাইভ
logo
ads

মহাঅষ্টমীতে বগুড়া ডালপট্টিতে ২ শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ

বগুড়ায় উৎসবমুখরভাবে শারদ উৎসব উদযাপিত হচ্ছে- পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার

প্রকাশকাল: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পি.এম
মহাঅষ্টমীতে বগুড়া ডালপট্টিতে ২ শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ

বগুড়ায় শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে কমিউনিটি পুলিশিং জেলা কমিটির আয়োজনে ২ শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে নগরীর ডালপট্টিতে প্রধান অতিথি হিসেবে সনাতন ধর্মাবলম্বী সকলের হাতে এই বস্ত্র তুলে দেন বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম।

কমিউনিটি পুলিশিং এর সদস্য রোটা: সঞ্জীব প্রসাদ জয়সোয়ালের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, সারাদেশের ন্যায় বগুড়াতেও উৎসবমুখরভাবে শারদীয় উৎসব উদযাপিত হচ্ছে। জেলার ১৩টি উপজেলায় শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নভাবে উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বী সকলে। জেলা পুলিশের পক্ষ থেকে জেলা শহর থেকে শুরু করে যমুনার চরাঞ্চল সকল স্থানে কঠোর নিরাপত্তা বলয় প্রণয়ন করা হয়েছে। বছর ঘুরে আসা এই উৎসব যেন শেষ দিন পর্যন্ত সনাতন ধর্মাবলম্বী সকলে যেন আনন্দমুখরভাবে উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে তারা তাদের সেরাটা দিয়ে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি বগুড়ার সুনাম রক্ষার্থে সকলকে শৃঙ্খলা মানার পাশাপাশি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উৎসব পালনের আহ্বান জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

কমিউনিটি পুলিশিং বগুড়ার সদস্য মামুনুর রশিদ মিঠুর সভাপতিত্বে ও গণমাধ্যমকর্মী সঞ্জু রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আসাদুজ্জামান, বগুড়া মহানগর পূজা উদযাপন পরিষদ ও ডালপট্টি সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুজিত জয়সোয়াল, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সালেকুজ্জামান খান, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইকবাল বাহার, কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ যথাক্রমে ডা: মুশিহুর রহমান, জিয়াউর রহমান, পুলিশ লইন্স স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান রজিব, আসিফ আশরাফ প্রমুখ।

এই বিভাগের আরও খবর

NBB

NBB

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ