কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল শাখা ও এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ১৩তম থেকে ২০তম গ্রেডভুক্ত ১৬টি ক্যাটাগরিতে মোট ১৯৭ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২২ জুলাই ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে আগামী ১২ আগস্ট ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগের উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে লাইব্রেরিয়ান (১৩তম গ্রেড) ১৫টি, লাইব্রেরিয়ান (১৪তম গ্রেড) ৮টি, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১টি, হিসাবরক্ষক ২টি, ট্রলরুম অ্যাটেনডেন্ট ২৬টি, এলডিএ কাম স্টোরকিপার ৪টি, অফিস সহকারী কাম স্টোরকিপার ৭টি, সহকারী কাম টাইপিস্ট ৪টি, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক ২টি, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর ১১টি, ড্রাইভার কাম মেকানিক ১টি, সহকারী লাইব্রেরিয়ান ১টি, এলডিএ কাম ক্যাশিয়ার ১৬টি, অফিস সহায়ক বা নিরাপত্তা প্রহরী ১৭টি, অফিস সহায়ক ৭৯টি এবং অফিস সহায়ক বা গার্ডেনার ৩টি।
পদভেদে বেতন নির্ধারণ করা হয়েছে জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৩তম থেকে ২০তম গ্রেডে। সর্বোচ্চ বেতন স্কেল ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩) এবং সর্বনিম্ন ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)।
আবেদনকারীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। ১ থেকে ১৩ নম্বর পদের জন্য আবেদন ফি (সার্ভিস চার্জসহ) ১১২ টাকা এবং ১৪ থেকে ১৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়া শুরু হয়েছে ২২ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ১২ আগস্ট ২০২৬ বিকেল ৫টা। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।



