আর্কাইভ
logo
ads

ধানমন্ডি ৩২-এ নিরাপত্তা

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে যুবলীগ কর্মী আটক

অর্ণব দাসকে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্টাফ রিপোর্টার

প্রকাশকাল: ১৫ আগস্ট ২০২৬, ০২:১৯ পি.এম
ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে যুবলীগ কর্মী আটক

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে অর্ণব দাস নামে এক যুবককে আটক করা হয়।

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে অর্ণব দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে তাকে আটক করা হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইলে। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষতিগ্রস্ত বাসভবনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে অর্ণব দাসকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ধানমন্ডি থানায় নেওয়া হয়।

এদিকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার সকাল থেকে সেখানে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, এখন পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পুরো এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রিত রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এলাকাটিতে সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রিত রয়েছে।

NBB

NBB

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ