আর্কাইভ
logo
ads

খালেদা জিয়ার জন্মদিন

খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল

নয়াপল্টনে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য দেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৫ আগস্ট ২০২৬, ০৬:৫৬ পি.এম
খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে বিএনপির আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদে দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে সবসময় পথ দেখিয়ে নিয়ে যায়।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন। তাঁর নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে বারবার গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা হয়েছে। পাশাপাশি বাংলাদেশকে সমৃদ্ধ করার সংগ্রামেও তিনি অংশ নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

বিএনপির সাবেক এই মহাসচিব বলেন, দীর্ঘদিনের সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে যে অবস্থান তৈরি করেছে, সেখানে খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা দলটির পথচলায় সবসময় অনুপ্রেরণা জুগিয়েছে।

তিনি বিএনপিকে একটি আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। মির্জা ফখরুল বলেন, বিএনপিকে এমন একটি আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তুলতে হবে, যা বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি সরকার গঠন করেছে এবং দলটি খালেদা জিয়ার নীতি, তাঁর ঘোষিত ‘ভিশন ২০৩০’ এবং পরবর্তীতে দলের কর্মসূচি হিসেবে দেওয়া ৩১ দফা বাস্তবায়নে কাজ করবে। একইসঙ্গে দলকে শক্তিশালী করা এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার কথাও বলেন তিনি।

বক্তব্যে মির্জা ফখরুল খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর জন্য দোয়া করেন। একইসঙ্গে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্যও দোয়া করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ড. আব্দুল মঈন খান।

মোনাজাত ও দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব মাওলানা আবুল হোসেইন। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং সমাজকল্যাণবিষয়ক সহ-সম্পাদক কাজী আবুল বাশার উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

NBB

NBB

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ