আর্কাইভ
logo
ads

বাস চলাচল স্বাভাবিক

রাজবাড়ী-ফরিদপুর রুটে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল শুরু

গোল্ডেন লাইন পরিবহন নিয়ে বিরোধ পুরোপুরি মেটেনি, প্রশাসনের আশ্বাসে বাস চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২০ আগস্ট ২০২৬, ১১:৩৫ এ.এম
রাজবাড়ী-ফরিদপুর রুটে ৪৩ ঘণ্টা পর বাস চলাচল শুরু

রাজবাড়ী-ফরিদপুর রুটে ৪৩ ঘণ্টা পর আবারও বাস চলাচল শুরু হয়েছে।

টানা প্রায় ৪৩ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ী-ফরিদপুর ও দৌলতদিয়া-ফরিদপুর রুটে বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৭টা থেকে এসব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক জানান, প্রশাসনের আশ্বাসে বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল শুরু করা হয়েছে। তবে গোল্ডেন লাইন পরিবহন নিয়ে পরিবহন মালিক-শ্রমিকদের বিরোধ এখনো পুরোপুরি সমাধান হয়নি।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার পর গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচলকে কেন্দ্র করে রাজবাড়ী-ফরিদপুর ও দৌলতদিয়া-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই জেলার যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেক যাত্রীকে মাহেন্দ্র, অটোরিকশাসহ ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে হয়।

সুকুমার ভৌমিক বলেন, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের চারটি ট্রিপ চললে তাদের আপত্তি নেই। তবে এর বেশি ট্রিপ চালাতে দেওয়া হবে না।

তিনি আরও জানান, মঙ্গলবারের ঘটনার পর ফরিদপুরে রাজবাড়ীর একটি বাসের গ্লাস ভাঙচুর, চালক ও হেলপারকে মারধর এবং ১৭ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। এ অবস্থায় প্রশাসন বাস চলাচলের নিরাপত্তার দায়িত্ব নেওয়ায় তারা পুনরায় বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছেন।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধের সূত্রপাত হয়। ওই সময় ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরিবহন মালিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের চারটি ট্রিপ চলাচলের সিদ্ধান্ত হয়। উভয় পক্ষ ওই সিদ্ধান্ত মেনে নেয় বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

NBB

NBB

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ