আর্কাইভ
logo
ads

ঢাকার আবহাওয়া

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বাতাস বইতে পারে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৩ আগস্ট ২০২৬, ১১:২৬ এ.এম
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

ঢাকা ও আশপাশের এলাকায় রোববার (২৩ আগস্ট) দুপুরের মধ্যে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় রাজধানীর আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

রোববার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। এর আগে শনিবার (২২ আগস্ট) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রোববারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৩৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে।

NBB

NBB

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ