আর্কাইভ
logo
ads

আবহাওয়া সতর্কতা

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৭ আগস্ট ২০২৬, ১০:৫৫ এ.এম
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ ১৩ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি জেলায় সোমবার (১৭ আগস্ট) দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ সতর্কতা জানানো হয়। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে সংশ্লিষ্ট এলাকার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, রাজশাহী, পাবনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ক্ষণস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

NBB

NBB

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ