আর্কাইভ
logo
ads

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদ

বগুড়ায় যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

‘পরিকল্পিত সন্ত্রাসের’ প্রতিবাদে সাতমাথায় সমাবেশ; রাজনৈতিক স্থিতিশীলতা ও ঐক্যের আহ্বান নেতাদের

স্টাফ রিপোর্টার

প্রকাশকাল: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পি.এম
বগুড়ায় যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বগুড়ার সাতমাথায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

বগুড়ায় ‘পরিকল্পিত সন্ত্রাসের’ মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

শুক্রবার বিকেলে আয়োজিত কর্মসূচিতে বৃষ্টির মধ্যেও বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সম্মিলিত বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। তিনি দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যাতে সক্রিয় হতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। এছাড়া বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

বক্তারা দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা ও শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান। তারা পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন।

কর্মসূচি চলাকালে বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীদের উপস্থিতি কমেনি। বৃষ্টিতে ভিজেই তারা মিছিল ও সমাবেশে অংশ নেন।

এই বিভাগের আরও খবর

NBB

NBB

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ