আর্কাইভ
logo
ads

সিলেটে অভিনেতা সমু চৌধুরী

শাহজালাল মাজার এলাকায় উত্তেজিত অভিনেতা সমু চৌধুরী, ভিডিও ভাইরাল

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অভিনেতা; পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে আসে

বিনোদন ডেস্ক

প্রকাশকাল: ১৬ আগস্ট ২০২৬, ০৪:১৩ পি.এম
শাহজালাল মাজার এলাকায় উত্তেজিত অভিনেতা সমু চৌধুরী, ভিডিও ভাইরাল

সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারসংলগ্ন এলাকায় অভিনেতা সমু চৌধুরীকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক ব্যক্তির সঙ্গে তাকে উত্তেজিত অবস্থায় দেখা যায়। বিপরীত ব্যক্তিকেও উত্তেজিত অবস্থায় দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে থাকা কয়েকজন পুলিশ সদস্যকে এগিয়ে এসে তাদের শান্ত করার চেষ্টা করতে দেখা যায়।

শনিবার (১৫ আগস্ট) সকালে সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে ঘটনার দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

ঘটনার বিষয়ে সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করা হলে অভিনেতা সমু চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে কী কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সে বিষয়ে জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শনিবার সকালে মাজার এলাকায় মানুষের উপস্থিতি তুলনামূলক বেশি ছিল। এ সময় অভিনেতা সমু চৌধুরীকে কেন্দ্র করে সেখানে পরিস্থিতির সৃষ্টি হয়। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমু চৌধুরীর আচরণ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ কী ছিল, তা নিয়েও অনেকে জানতে চেয়েছেন।

এর আগে ২০২৫ সালের ১২ জুন ময়মনসিংহের গফরগাঁও এলাকায় একটি ঘটনা নিয়ে আলোচনায় এসেছিলেন সমু চৌধুরী। সে সময় তাকে সেখান থেকে অস্বাভাবিক অবস্থায় উদ্ধারের খবর প্রকাশিত হয়েছিল এবং সেই ঘটনার একটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সমু চৌধুরী মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে অভিনয় করছেন। ১৯৯০ সালে বিটিভিতে ‘সমৃদ্ধ অসীম’ নাটকের মাধ্যমে তার টেলিভিশনে অভিনয়ের যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে তিনি অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেন।

১৯৯৫ সালে পরিচালক আমজাদ হোসেনের ‘আদরের সন্তান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর বিভিন্ন চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেতা।

NBB

NBB

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ