আর্কাইভ
logo
ads

রাষ্ট্রপতি নির্বাচন

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করেও রিটে প্রতিকার পাননি আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৮ আগস্ট ২০২৬, ০৪:৫৯ পি.এম
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটটি করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেলের পাশাপাশি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব উপস্থিত ছিলেন।

সোমবার (১৭ আগস্ট) রিটটির আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন আদালত। পরে মঙ্গলবার শুনানি শেষে হাইকোর্ট রিটটি খারিজ করে দেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য ওই দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হবে। তবে এ কারণে তিনি পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না।

রিটকারী আইনজীবীর বক্তব্য, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন না এবং এতে তাদের গণতান্ত্রিক অধিকার ব্যাহত হয়।

NBB

NBB

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ