আর্কাইভ
logo
ads

জুলাই সনদ বাস্তবায়ন

বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে: তথ্যমন্ত্রী

আগারগাঁওয়ে চাকরি মেলার উদ্বোধন শেষে এ কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২০ আগস্ট ২০২৬, ০১:৫৯ পি.এম
বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

ঢাকা: সংসদের প্রধান দল হিসেবে বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে ‘এমপাওয়ারিং ইয়ুথ টু লিড’ শীর্ষক চাকরি মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘২৪-এর অভ্যুত্থানে হাজার শহিদের মধ্যদিয়ে সংবিধান ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে। জুলাই সনদে সব দল স্বাক্ষর করেছি। সংসদের প্রধান দল হিসেবে বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে।’

আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি নির্মাণে বাংলাদেশের গণমাধ্যম ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, বিগত সময়ে জোর করে ক্ষমতা দখল, একদলীয় সরকার গঠনসহ বিভিন্ন কারণে দেশে গণতন্ত্র ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র সুসংহত হবে বলেও মন্তব্য করেন তিনি।

এই বিভাগের আরও খবর

NBB

NBB

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ