আর্কাইভ
logo
ads

ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তাসহ সংবেদনশীল বিষয়ে পোস্ট বা কনটেন্ট শেয়ারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কবার্তা

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৮ আগস্ট ২০২৬, ১১:৫৯ এ.এম
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কবার্তা

রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বাংলাদেশি প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক করেছে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস।

রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সোমবার (১৭ আগস্ট) রাতে এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে সেখানে প্রকাশিত বা শেয়ার করা পোস্ট, মন্তব্য, ছবি ও ভিডিওসহ বিভিন্ন কনটেন্ট অনেক সময় আইনি বা অন্য ধরনের জটিলতা তৈরি করতে পারে।

বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা কিংবা অন্যান্য সংবেদনশীল বিষয়সংক্রান্ত কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, সংশ্লিষ্ট দেশের আইনের পরিপন্থী, হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক বা আপত্তিকর হিসেবে বিবেচিত হতে পারে—এমন কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ার করা উচিত নয়। একই সঙ্গে কোনো কনটেন্ট থেকে সহিংসতা বা উগ্রবাদী কর্মকাণ্ডকে সমর্থন করা হচ্ছে বলে মনে হতে পারে, এমন বিষয় থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিদেশে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় দেশের আইন ও বিধিবিধানের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে দূতাবাস। পাশাপাশি রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় অবস্থানরত বাংলাদেশিদের অনলাইন প্ল্যাটফর্মে সংযত ও সম্মানজনক আচরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের প্রত্যাশা, সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহারের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতা এড়ানো সম্ভব হবে এবং প্রবাসে বাংলাদেশিদের অবস্থান ও জাতীয় মর্যাদা সুসংহত থাকবে।

এই বিভাগের আরও খবর

NBB

NBB

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ