আর্কাইভ
logo
ads

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক

পাকিস্তান সফরের আমন্ত্রণ পেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা পাকিস্তানের প্রেসিডেন্টের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২১ আগস্ট ২০২৬, ০৩:৩৮ পি.এম
পাকিস্তান সফরের আমন্ত্রণ পেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। একই সঙ্গে তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে এ আমন্ত্রণের কথা জানান পাকিস্তানের প্রেসিডেন্ট।

বিবৃতিতে আসিফ আলী জারদারি বলেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের উন্নয়ন অব্যাহত থাকবে বলে তিনি বিশ্বাস করেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরও বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ভালো সম্পর্ক রয়েছে। দুই দেশের সম্পর্কের শিকড় অভিন্ন ইতিহাস, বিশ্বাস ও সংস্কৃতিতে নিহিত বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আসিফ আলী জারদারি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও জোরদার করা, দুই দেশের মধ্যে বিনিময় বাড়ানো এবং জনগণের মধ্যে যোগাযোগ আরও বিস্তৃত করতে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করতে আগ্রহী।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতির পাকিস্তান সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি সহযোগিতামূলক সম্পর্ককে গভীর করতে ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

এই বিভাগের আরও খবর

NBB

NBB

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ