আর্কাইভ
logo
ads

আলাস্কায় বিমান দুর্ঘটনা

আলাস্কায় যাত্রীবাহী চার্টার বিমান বিধ্বস্ত, নিহত ৮

কেপ নিউয়েনহ্যাম সামরিক রাডার সেন্টারে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়; নিহতদের মধ্যে দুই পাইলট ও ছয় যাত্রী ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২১ আগস্ট ২০২৬, ০৪:২৬ পি.এম
আলাস্কায় যাত্রীবাহী চার্টার বিমান বিধ্বস্ত, নিহত ৮

আলাস্কায় সামরিক রাডার স্থাপনার কাছে যাত্রীবাহী চার্টার বিমান বিধ্বস্ত হয়ে আট আরোহী নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের আলাস্কার একটি প্রত্যন্ত সামরিক রাডার স্থাপনার কাছে যাত্রীবাহী চার্টার বিমান বিধ্বস্ত হয়ে আট আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে কেপ নিউয়েনহ্যাম সামরিক রাডার সেন্টারে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এপি’র বরাত দিয়ে আরটিভি নিউজ জানায়, বেসরকারি চার্টার কোম্পানি ‘সিকিউরিটি এভিয়েশন’ পরিচালিত দ্বিমুখী ইঞ্জিনের ‘সেসনা ৪৪১’ মডেলের বিমানটি অ্যাঙ্করেজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেছিল। বিমানটিতে দুই পাইলট ও ছয় যাত্রী ছিলেন।

মার্কিন সামরিক বাহিনীর আলাস্কান কমান্ড ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, অ্যাঙ্করেজ থেকে প্রায় ৪৫০ মাইল পশ্চিমে অবস্থিত কেপ নিউয়েনহ্যাম সামরিক রাডার সেন্টারে অবতরণের চেষ্টা করার সময় রানওয়ের কাছেই বিমানটি বিধ্বস্ত হয়।

আলাস্কান কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, প্রতিকূল এলাকায় দায়িত্ব পালনরত কর্মীদের হারিয়ে তারা শোকাহত। নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা করাই বর্তমানে তাদের প্রধান অগ্রাধিকার।

কেপ নিউয়েনহ্যাম রাডার স্টেশনটি প্যাসিফিক এয়ার ফোর্সের অধীনে পরিচালিত সামরিক নজরদারি নেটওয়ার্কের অংশ। দূরবর্তী সীমান্ত এলাকা ও আকাশপথের নিরাপত্তায় এটি ব্যবহৃত হয়।

বিমানটি মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার কাজে নিয়োজিত ছিল। দুর্ঘটনার কারণ জানতে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ও এফএএ তদন্ত শুরু করেছে।

এই বিভাগের আরও খবর

NBB

NBB

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ