আর্কাইভ
logo
ads

জাপানে মর্মান্তিক দুর্ঘটনা

জাপানে ১২ তলা ভবন থেকে পড়ে পথচারী নারীর ওপর আছড়ে পড়লেন যুবক, নিহত ১

নাগোয়া শহরে ১২ তলা ভবন থেকে পড়ে এক যুবক পথচারী নারীর ওপর আছড়ে পড়েন; নারী মারা গেলেও যুবক সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ক

অন্যান্য

প্রকাশকাল: ২২ জুলাই ২০২৬, ০৭:০১ এ.এম
জাপানে ১২ তলা ভবন থেকে পড়ে পথচারী নারীর ওপর আছড়ে পড়লেন যুবক, নিহত ১

নাগোয়া শহরে ১২ তলা ভবন থেকে পড়ে পথচারী নারীর মৃত্যুর ঘটনায় তদন্ত করছে জাপানের পুলিশ।

জাপানের নাগোয়া শহরে একটি ১২ তলা ভবন থেকে পড়ে এক যুবক নিচে ফুটপাত দিয়ে হাঁটা এক পথচারী নারীর ওপর আছড়ে পড়ার ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ভবন থেকে পড়ে যাওয়া যুবক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহত ২৩ বছর বয়সী হোরা ইনাবা এক বন্ধুর সঙ্গে ফুটপাত দিয়ে হাঁটছিলেন। স্থানীয় সময় রাত ১টার দিকে ২৯ বছর বয়সী শিনসেই তাগুচি ১২ তলা ভবন থেকে নিচে পড়ে সরাসরি তার ওপর আছড়ে পড়েন। দুর্ঘটনাটি নাগোয়া সিটি সাবওয়ের ইয়াবাচো স্টেশনের কাছের একটি অফিস ও আবাসিক এলাকায় ঘটে।

ঘটনার পর ইনাবার সঙ্গে থাকা বন্ধু পুলিশে খবর দেন। পুলিশ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। চিকিৎসাধীন অবস্থায় রক্তক্ষরণজনিত শকে (হেমোরেজিক শক) ভোর সাড়ে ৫টার দিকে ইনাবার মৃত্যু হয়। অন্যদিকে তাগুচি অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

তদন্তকারী কর্মকর্তারা এখনো নিশ্চিত হতে পারেননি, তাগুচি দুর্ঘটনাবশত ভবন থেকে পড়ে গিয়েছিলেন নাকি আত্মহত্যার উদ্দেশ্যে লাফ দিয়েছিলেন। বিষয়টি তদন্ত করছে জাপানের পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জাপানে এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগে ২০২৪ সালে ইয়োকোহামা এবং ২০২০ সালে ওসাকায় ভবন থেকে পড়ে পথচারীর মৃত্যুর অনুরূপ ঘটনা ঘটেছিল।

এই বিভাগের আরও খবর

NBB

NBB

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ