আর্কাইভ
logo
ads

দুদকে অভিযোগ

৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

ইসলামী ব্যাংকের পক্ষ থেকে অভিযোগটি করা হয়েছে; ২০১৭ সালে সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের ঋণসীমা ১০০ কোটি থেকে ৫০০ কোটি টাকা করার অভিযোগ উঠেছে।

স্টাফ রিপোর্টার

প্রকাশকাল: ১০ আগস্ট ২০২৬, ০২:৩৬ পি.এম
৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছে ইসলামী ব্যাংক।

৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছে ইসলামী ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, মো. সাহাবুদ্দিন ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাকাকালে কথিত এই অনিয়মের ঘটনা ঘটে।

সম্প্রতি সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী ব্যাংকের পক্ষে দুদকে অভিযোগটি জমা দেন। অভিযোগে ঘটনাটি অনুসন্ধানের জন্য দুদকের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

অভিযোগে বলা হয়, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামে একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণসীমা জালিয়াতির মাধ্যমে ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। পরে ওই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের অনুকূলে অবৈধভাবে ঋণ বরাদ্দ পাইয়ে দিতে ব্যবসায়ী এস আলম ভূমিকা রাখেন। একই সঙ্গে তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মো. সাহাবুদ্দিন, ব্যাংকের সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই ঋণ অনুমোদনে ভূমিকা রাখেন এবং আর্থিকভাবে লাভবান হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের দাবি, চারটি অডিট ফার্মের মাধ্যমে ঘটনার তদন্ত করা হয়েছে। ওই তদন্তে বিভিন্ন অসঙ্গতি পাওয়া গেছে বলে দুদকে পাঠানো অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে এসব অভিযোগের সত্যতা ও দায় নির্ধারণের বিষয়টি দুদকের অনুসন্ধান এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। আদালতে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অভিযোগে নাম থাকা ব্যক্তিদের অপরাধী হিসেবে গণ্য করা যাবে না।

এই বিভাগের আরও খবর

NBB

NBB

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ