আর্কাইভ
logo
ads

মৃদু ভূমিকম্প

দেশে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর

সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে ৩.০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়; এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর নেই।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৭ আগস্ট ২০২৬, ১০:১৬ এ.এম
দেশে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর

দেশে সোমবার ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.০। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

এখন পর্যন্ত এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

NBB

NBB

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ